ভ্রমণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৭ দর্শনীয় স্থান

Circled Dot

পশ্চিমবঙ্গ রাজ্যে ঘুরতে যাওয়ার প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে কিছু জায়গার তালিকা এখানে দেওয়া হলো…

Off-White Arrow

কলকাতা

কলকাতা সিটি অফ জয় নামে পরিচিত। এই মেট্রো শহরটি সুন্দর ঐতিহ্য, গুরুত্বপূর্ণ সংস্কৃতি, বিখ্যাত উৎসব, মহান ব্যক্তিত্ব, রাজকীয় স্বুসাধু খাবার এবং ঐতিহাসিক স্মৃতিসৌধের এর জন্য বিখ্যাত। 

১

দিঘা

এটি পশ্চিমবঙ্গের আদর্শ সমুদ্র সৈকত এবং ছুটির কাটানোর উপযুক্ত জায়গা। আপনি এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত, সমুদ্র সৈকতে হাঁটা, ফটো তোলা এবং প্রকৃতির মাঝে ক্যাম্পিং করে সময় কাটাতে পারেন।

২

Off-White Arrow
Off-White Arrow

দার্জিলিং

দার্জিলিং পাহাড়ের রানী হিসেবে পরিচিত। এই শৈল শহরটি একটি আদর্শ গ্রীষ্মকালীন ও রোমান্টিক গন্তব্য। এখানে টয় ট্রেন রাইড, নদী ও উপত্যকায় ভরা প্রকৃতির অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারবেন। 

৩

কালিম্পং

এই মনোরম হিল স্টেশনটি পশ্চিমবঙ্গের একটি অপূর্ব স্থান যা কুয়াশা ঢাকা পাহাড়, পাইন গাছ, কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, চা বাগান, এবং মনাস্টেরির জন্য বিখ্যাত। তাই এটি একটি আদর্শ হানিমুন গন্তব্য।

৪

Off-White Arrow
Off-White Arrow

মায়াপুর

মায়াপুর হল গঙ্গা এবং জলঙ্গী নদীর তীরে একটি পবিত্র স্থান যেখানে শ্রী কৃষ্ণ ও রাধারানীর আরাধনা করা হয়। এছাড়াও এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আবাসস্থল।

৫

সুন্দরবন

সুন্দরবন ব-দ্বীপ এর একটি বিশ্ব বিখ্যাত উদাহরণ। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত এই দ্বীপ পুঞ্জ অঞ্চলটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং ম্যানগ্রোভের বৈচিত্র্যময় পরিবেশের জন্য পরিচিত।

৬

Off-White Arrow
Off-White Arrow

বিষ্ণুপুর

বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরের আদর্শ স্থান হিসেবে পরিচিত। অত্যাশ্চর্য স্থাপত্য সহ জনপ্রিয় হিন্দু মন্দির যেমন রাসমঞ্চ, জোড় বাংলা ও এমনি আরো অনেক মন্দির নিখুঁত কারুকার্যের খোদাই দ্বারা শোভিত।

৭

এগুলি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত কিছু জনপ্রিয় স্থান। পড়ার জন্য ধন্যবাদ!

Next: ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত ৭ দর্শনীয় স্থান